কেনিয়ায় ‘আল-শাবাব’ এর হামলায় ৫ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৬, ১৫:১৪আপডেট : ২১ জুন ২০১৬, ১৫:১৭

কেনিয়ায় ‘আল-শাবাব’ এর হামলায় ৫ পুলিশ নিহত

কেনিয়ায় এক গাড়ি বহর হামলায় যাত্রী বোঝাই বাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৫ পুলিশ নিহত হয়েছে।সোমালিয়া ভিত্তিক সশস্ত্র সংগঠন আল-শাবাব এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

সোমবার কেনিয়ার প্রত্যন্ত শহর ইলওয়াকে এই হামলা চালানো হয়। যাত্রীবাহী বাসটির ড্রাইভার গতি বৃদ্ধি করে হামলা থেকে বাঁচতে পারলেও রকেট প্রপেলার গ্রেনেড ব্যবহার করে পুলিশের গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মান্দেরা কাউন্টি পুলিশ কমান্ডার জব বোরনজো জানান, নিহত পুলিশ সদস্যদের মধ্যে দুইজন এমনভাবে পুড়ে গেছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: সিরিয়া সীমান্তে বোমা হামলায় জর্ডানের ৬ সেনা নিহত

তিনি আরও জানান, এই হামলায় বেঁচে গেছেন গাড়িতে উপস্থিত ৪ পুলিশ সদস্য।জঙ্গিরা গাড়ি বহর নিয়ে সোমালিয়া সীমান্তের দিকে পালিয়ে গিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।  

জব বোরনজো বলেন, ‘অত্যন্ত সুসংগঠিত আক্রমণ চালিয়েছে জঙ্গিরা।’   

প্রসঙ্গত, প্রতিবেশি রাষ্ট্রগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে আল-শাবাব। এর আগে ২০১৩ সালে নাইরোবির ওয়েস্টগেট মলে আল-শাবাবের হামলায় প্রাণ হারান ৬৭ জন এবং ২০১৫ সালের এপ্রিলে গার্সিয়া শহরে এক হামলায় ১৪৮ জন নিহত হন।

সূত্র: আল জাজিরা

/ইউআর/            

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম