জাকির নায়েকের সমর্থনে টুইটার ক্যাম্পেইন!

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ১৭:৫৮আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৮:০০
image

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাকির নায়েকের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তার সমর্থনে একটি টুইটার ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়েছে।

জাকির নায়েকের পেইজ থেকে একটি পোস্টারের মাধ্যমে জাকির নায়েককে সমর্থন জানিয়ে #SupportZakirNaik লিখে পোস্ট দেওয়া আহ্বান জানানো হয়। সেখানে তার নতুন অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ঠিকানা লেখা রয়েছে drzakirofficial

জাকির নায়েকের সমর্থনে ক্যাম্পেইন

সম্প্রতি ‘বিতর্কিত’ ইসলামি চিন্তাবিদ ড. জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বক্তব্যে উৎসাহিত হয়ে গুলশান হামলায় অংশ নেওয়া হামলাকারীদের কয়েকজন জঙ্গিবাদে জড়িত হন।

উল্লেখ্য, গুলশান হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। ভারত এরইমধ্যে এ ঘ্টনার তদন্ত শুরু করেছে। জাকির নায়েক পরিচালিত টেলিভিশন চ্যানেল ‘পিস টিভি’ বন্ধে ক্যাবল অপারেটরদের নির্দেশ দেওয়ার কথাও জানা গেছে। পাশাপাশি জাকির নায়েকের বক্তব্য এবং অর্থের উৎসও তদন্তের আওতায় নিয়েছে ভারত। তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, জাকির নায়েক দাতব্য প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নামে অর্থ নিয়ে তা প্রপাগাণ্ডামূলক পিস টিভিতে বিনিয়োগ করেছেন। এ সংক্রান্ত বহু তথ্যপ্রমাণ হাতে পাওয়ার কথা জানিয়েছে তারা।

বাংলাদেশেও ‘পিস টিভি’র কার্যক্রম বন্ধ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।   

সূত্র: জাকির নায়েকের ফেসবুক পেইজ – www.facebook.com/zakirnaik

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম