খোঁজ মিললো ভ্যান গগের চুরি যাওয়া ছবির

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৬, ২১:১২আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২১:১২
image

উদ্ধারকৃত এই ছবিটি ভ্যান গগের আঁকা ঝড়ো দিনে সাগর তীর আমস্টারডামের এক মিউজিয়াম থেকে ২০০২ সালে এক ভয়াবহ হামলা চালিয়ে চুরি করা হয়েছিল ভ্যান গগের দুটি ছবি। ইটালির পুলিশ নেপলসের এক মাফিয়া চক্রের কাছ থেকে এই চুরি যাওয়া ছবি উদ্ধার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ভিনসেন্ট ভ্যান গগকে নেদারল্যান্ডসের সবচেয়ে নামকরা চিত্রশিল্পীদের একজন বলে গণ্য করা হয়।ভ্যান গগ যখন নেদারল্যান্ডসে থাকতেন, তখন সাগরের দৃশ্য একেঁছিলেন মাত্র দুটি। তার মধ্যে একটি চুরি গিয়েছিল। চুরি যাওয়া দ্বিতীয় ছবিটি যে চার্চ নিয়ে, সেটিতে যাজক ছিলেন তার বাবা। ছবিটি তিনি একেঁছিলেন তার মায়ের জন্য।ভ্যান গগ ১৮৯০ সালে ফ্রান্সে আত্মহত্যা করেছিলেন।

সংঘবদ্ধ একদল চোর মই এবং হাতুড়ি ব্যবহার করে আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামে ঢুকেছিল ২০০২ সালে। তারা ভ্যান গগের আঁকা দুটি বিখ্যাত ছবি চুরি করে পালিয়ে যায়। চুরি যাওয়া দুটি ছবির আনুমানিক মূল্য ছিল প্রায় দশ কোটি ডলার। ইটালির পুলিশ এই ছবি দুটি খুঁজে পায় নেপলসের এক সাগরতীরবর্তী শহর ক্যাস্টেলামারে ডি স্টাবিয়াতে। একটি বাড়িতে কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল ছবি দুটি।

উদ্ধার করা ছবি সহ পুলিশ দলের সঙ্গে ভ্যানগগ মিউজিয়ামের পরিচালক

আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম জানিয়েছে, এক ব্যাপক ও ধারাবাহিক তদন্তের পর ইটালির তদন্তকারীরা ছবি দুটি উদ্ধারে সক্ষম হন।

ইটালির পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে তারা কয়েকজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করে। এরা তাদের অর্জিত সম্পদ বিনিয়োগ করেছিল দুবাই, স্পেন এবং আইল অব ম্যানে। উত্তর নেপলসের সবচেয়ে বড় মাফিয়া চক্রের সঙ্গে তাদের যোগাযোগ ছিল।

এদের কাছ থেকেই পুলিশ ভ্যান গগের দুই চুরি যাওয়া ছবির খোঁজ পায়।

/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি