অবৈধ অভিবাসনের অভিযোগ

যুক্তরাষ্ট্রে ‘নজরবন্দি’ বাংলাদেশি আলাউদ্দিন

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৫ মার্চ ২০১৭, ১২:০৬আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১২:১৯
image

যুক্তরাষ্ট্রে ‘নজরবন্দি’ বাংলাদেশি আলাউদ্দিন

অবৈধ অভিবাসনের অভিযোগে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিকে দুই বছর সুপারভাইজড রিলিজ বা নজরবন্দি রাখার শাস্তি দিয়েছে ফ্লোরিডার একটি আদালত। মঙ্গলবার তাকে এই শাস্তি দেওয়া হয়।

ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই বাংলাদেশি এক অভিবাসী এমন শাস্তির মুখে পড়লেন। আদালতের নথি অনুযায়ী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নামে ওই বাংলাদেশি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে যান। সেখানে মিথ্যা নাম ও জন্মতারিখ দিয়ে আশ্রয় চান তিনি।

ফ্লোরিডার সরকারি আইনজীবী জানান, ১৯৯৭ সালে তার আবেদন প্রত্যাখান করা হয় এবং যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর বাংলাদেশে থেকে ২০০৬ সালে আবারও যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করেন তিনি। তার ভিসার অনুমতি দেওয়া হয় এবং ২০০৭ সালে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও দেওয়া হয়।

তবে ২০১৩ সালে তিনি আবারও নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু তিনি এবার প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হন। ভুয়া তথ্য-প্রমাণের অভিযোগে ৬৫ বছর বয়সী আলাউদ্দিন আহমেদকে অভিবাসন আদালত দুই বছর নজবন্দিতে থাকার শাস্তি দেন।

অরল্যান্ডোর চিফ কাউন্সিল মারিয়া এন. জোরনার্দ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে তারা সবরকম চেষ্টা চালিয়ে যাবেন।

/এমএইচ/এসএ/বিএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম