কলম্বিয়ায় নৌকাডুবিতে নিহত ৬

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৭, ১৪:০৬আপডেট : ২৬ জুন ২০১৭, ১৪:০৬
image

কলম্বিয়ায় নৌকাডুবিতে নিহত ৬

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক নৌকা ডু্বিতে ৬ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। রবিবার দেশটির পর্যটনপ্রিয় শহর গুতাপেতে এই ঘটনা ঘটে। সোমবার দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে জানা যায়, মাত্র পাঁচ মিনিটের মাঝেই নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারী নৌকা খুব তাড়াতাড়ি চলে আসে এবং পানি থেকে সবাইকে তুলতে থাকে। পরে সেনাবাহিনীর হেলিকপ্টার ও ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নেয়।

অভিযানে ১৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ২০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিতে হয়েছে। উদ্ধার হওয়া কয়েকজন অভিযোগ করেন তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়নি।

কর্মকর্তারা আগে ৯ জন নিহতের কথা বলেছিলেন। পরে দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন নিহতের সংখ্যা ৬ জন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়ায ফায়ার সার্ভিস ক্যাপ্টেন লুইস বার্নাডো মোরালস বলেন, গন্তব্যের খুব কাছে এসে ডুবে যায় নৌকাটি। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

/এমএইচ/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম