ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে আবারও সহিংসতা, নিহত ৩

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১১:৩৪আপডেট : ২১ জুলাই ২০১৭, ১১:৩৭
image

 

ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে আবারও সহিংসতা, নিহত ৩

 

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই আন্দোলনে কয়েক লাখ মানুষ অংশ নেয়। তবে মাদুরোর দাবি, এটা বড় কোনও আন্দোলন নয় এবং নেতাদের গ্রেফতার করা হবে। বিক্ষোভকারীরা রাজধানী কারকাসের রাজপথ অবরোধ করে এবং অন্যান্য শহরেও রাস্তাও আসবাবপত্র দিয়ে আটকে দেয়। বিরোধীদলের দাবি, দেশের অন্তত ৮৫ শতাংশ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে।

তবে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জীবনযাত্রা স্বাভাবিক ছিলো। দোকানপাট খোলা ছিলো এবং যানবাহন চলাচলও স্বাভাবিক ছিলো বলে জানায় বিবিসি।

বিক্ষোভের কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। কারাকাসের এক সংঘর্ষেই একজন মারা যান আর ভ্যালেন্সিয়া শহরে মারা যান দুইজন। সারাদেশে আটক করা হয়েছে ৩৬০ জনেরও বেশি মানুষকে।

গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এ পর্যন্ত বিক্ষোভে  নিহত হয়েছেন শতাধিক ও আহত হয়েছেন প্রায় দেড় হাজার। এ নির্বাচন অবশ্য পুরোপুরিই প্রতীকী। বিরোধী দল বলছে, এটার মাধ্যমে তারা জনগণের মতামত নিচ্ছে যে সরকারকে আসলেই সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে দেওয়া যায় কিনা। সরকার একটি নতুন সংবিধান চাইছে। মাদুরোর মতে,  দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে টেনে তোলার এটাই একমাত্র উপায়। কিন্তু এ পরিকল্পনার ফলে ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

 /এমএইচ

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম