যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ২০:০৯আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২০:১১

যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বায়ুদূষণ মোকাবেলায় যুক্তরাজ্যে ডিজেল ও পেট্রোলচালিত নতুন যানবাহন নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। খুব শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী ২০৪০ সাল থেকে যুক্তরাজ্যে এ ধরনের যানবাহন নিষিদ্ধ করা হবে।

এই ঘোষণার পাশাপাশি বায়ুদূষণ কমাতে ৩ বিলিয়ন পাউন্ডের একটি তহবিল ঘোষণা করবেন মন্ত্রীরা। এতে ডিজেলচালিত গাড়ির দূষণ ঠেকানোর জন্য ২২৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ থাকবে।

এছাড়া পরবর্তীতে বায়ুদূষণ ঠেকাতে কী কৌশল গ্রহণ করবে সেই পরিকল্পনার বিস্তারিত ঘোষণা দেবে ব্রিটিশ সরকার।

ঘোষণায় বিশুদ্ধ বায়ু সংক্রান্ত কৌশল এবং বৈদ্যুতিক গাড়ির বিষয়ে যে সরকারের উৎসাহ রয়েছে সেটিও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে যুক্তরাজ্যের আদালত দেশটিতে দূষণকারী গাড়ির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বায়ুদূষণ ঠেকাতে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে তা জানাতে সরকারকে ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল।

আদালতের ওই বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সরকার তাদের নতুন নীতির ঘোষণা দেবে বলে জানা যাচ্ছে। বায়ুদূষণ ঠেকানোর লক্ষ্যে এর আগে ব্রিটিশ সরকার যে পরিকল্পনা নিয়েছিল, বিচারকরা সেটিকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছিলেন। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম