ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুক হামলা

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৭, ১৩:১৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৩:১৭

যুক্তরাষ্ট্রে এবার হামলার লক্ষ্যবস্তু করা হলো ভার্জিনিয়ার এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলার জেরে  সাময়িকভাবে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। গুলি চালানোর ওই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

ভার্জিনিয়া পুলিশ সূত্রে এএফপির খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই হামলা হয়। তখন ক্যাম্পাস চত্বরে একটি অনুষ্ঠান চলছিল। বন্দুকবাজের হামলার ঘটনার পর ক্যাম্পাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, হামলাস্থল থেকে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এ মাসেই লাস ভেগাসে এক সংগীত অনুষ্ঠান চলার সময় বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন ৫৯ জন। সেই আতঙ্কের রেশ কাটিয়ে ওঠার আগে ভার্জিনিয়ায় হামলা হলো।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম