চাপা ক্ষোভ নিয়েই বাদশাহ সালমানকে স্যালুট দিয়েছিলেন হারিরি!

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৭, ১৫:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৪৬
image

পদত্যাগপত্র ঘোষণার সময় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল্লাহকে ঠিকই কুর্নিশ করেছিলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি, তবে  তার ভেতরে চাপা ক্ষোভ ছিল বলে দাবি করা হয়েছে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে। বাদশাহ'র কাঁধে প্রথাগত চুমো দেয়ার রীতিনীতি সম্পন্ন না করেই তিনি তার অভিবাদন শেষ করেন বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। তারা জানিয়েছে, সে= সময় হারিরিকে বেশ হতাশাগ্রস্তও দেখা গেছে। রয়টার্স সম্প্রতি জানিয়েছে, হিজবুল্লাহবিরোধী অবস্থান জোরদারে অপারগতা প্রকাশ করায় তাকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করেছে সৌদি আরব।

চাপা ক্ষোভ নিয়েই বাদশাহ সালমানকে স্যালুট দিয়েছিলেন হারিরি!

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন এক ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সা’দ হারিরি সৌদি বাদশাহ সালমানকে অভিবাদন জানানোর জন্য অন্যান্য অতিথির সঙ্গে অপেক্ষা করছেন।  সালমান মদিনা থেকে ফেরার পর এক রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা ধারাবাহিকভাবে বাদশাহকে কুর্নিশ করছেন এবং তার হাতে চুমো দিচ্ছেন। তখন দেখা যাচ্ছে, হারিরি লাইনে দাঁড়িয়ে আছেন এবং রীতিনীতি সম্পূর্ণ না করেই তিনি তার অভিবাদন শেষ করেন। গত ৪ নভেম্বর শনিবার সৌদি আরব সফরে গিয়ে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। এখনও সেখানেই অবস্থান করছেন তিনি।  

হারিরির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘সৌদি আরব সিদ্ধান্তে পৌঁছেছে যে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে মোকাবিলায় অনিচ্ছা প্রকাশ করার কারনে সাদ হারিরিকে আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত ছিল।’

ওই সূত্রটি আরো বলেছে, লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগে সাদ হারিরি সৌদি কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। তিনি বলেন, “ওই সব বৈঠকে যা ঘটে থাকতে পারে সে ব্যাপারে আমার বিশ্বাস হলো, হারিরি সৌদি কর্মকর্তাদের এ কথা বোঝানোর চেষ্টা করেন যে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে গেলে লেবানন অস্থিতিশীল হয়ে উঠবে। আমার বিশ্বাস, সৌদি কর্মকর্তারা তার বক্তব্যে খুশি হতে পারেনি।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী