গাজায় বিস্ফোরণে দুই ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ২০:৩৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২০:৪৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একে ইসরায়েলি বিমান হামলা বললেও অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

বিস্ফোরণের বিধ্বস্ত মোটরসাইকেল

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত দুই জন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের সদস্য ।  ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মোটরসাইকেল আরোহী দুই যুবককে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে ওই দুইজন ঘটনাস্থলেই মারা যায়। এতে বেশ কয়েকজন পথচারী আহত হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপা্ত্র আল-জাজিরাকে বলেছেন, তারা মঙ্গলবার গাজায় কোনও হামলা চালায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেওয়ায় শুরু হওয়া আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটলো। গত শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও ২৫ জন।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম