জেরুজালেমের স্বীকৃতি চেয়ে দেশে দেশে ইসরায়েলি পার্লামেন্ট স্পিকারের চিঠি

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:১৭
image

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সিদ্ধান্তটি অনুসরণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট) স্পিকার ইউলি ইদেলস্টেইন। বিশ্বের ৫০টিরও বেশি দেশের পার্লামেন্ট স্পিকারের কাছে পাঠানো চিঠিতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। ৩০ জন ইসরায়েলি পার্লামেন্ট সদস্যদের কাছেও ইউলি চিঠিগুলো পাঠিয়েছেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইউলি
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। বিপরীতে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় রবিবার একটি টুইটে ইসরায়েলি স্পিকার জানান, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশের স্পিকারদের প্রতি আহ্বান জানিয়েছেন। টুইটে ইউলি লিখেছেন, ‘আজ আমি আমার বেশ কয়েকজন সহকর্মী, বিশ্বের পার্লামেন্ট প্রধানদের কাছে চিঠি লিখেছি, ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমের স্বীকৃতি আদায়ে নিজেদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি।’

ইউলির দাবি, ট্রাম্পের সিদ্ধান্তটি ‘ঐতিহাসিক রেকর্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ’। তিন হাজার বছর ধরে ইহুদিদের জন্য জেরুজালেম রাজনৈতিক রাজধানী ও আধ্যাত্মিক কেন্দ্র বলেও দাবি করেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম