সাবেক ফুটবলার উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৭, ১১:২৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১১:২৬
image

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার জর্জ উইয়াহ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,  মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে  আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের স্থলাভিষিক্ত হবেন উইয়াহ।

জর্জ উইয়াহ
অক্টোবরে প্রথম দফা ভোটগ্রহণেও এগিয়ে ছিলেন সাবেক এই ফুটবলার। তবে তখন দীর্ঘ ১২ বছর লাইবেরিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা জোসেফ বোয়াকাই’র বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা ছিল না তার। প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় এই নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছিল। শীর্ষ দুই বিজয়ীর মধ্যে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা হয়।   তবে শেষ পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন সাবেক এই ফুটবল তারকা। উইয়াহর বিজয়ের খবরে রাস্তায় নেমে উল্লাস করেছেন সমর্থকরা। তার সাবেক ক্লাব পিএসজি এর পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

বিজয়ী ঘোষণার পর একটি টুইট করেছেন জর্জ উইয়াহ। তিনি লিখেছেন: ‘হে আমার প্রিয় লাইবেরীয় জনগণ, আমি গোটা জাতির আবেগকে গভীরভাবে অনুভব করতে পারছি।’

একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ী জর্জ উইয়াহ রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন ১৫ বছর আগে। ২০০৫ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে হেরে যান তিনি। ছয় বছর পর ভাইস প্রেসিডেন্ট পদেও পরাজয় হয় তার। এরপর ২০১৪ সালের ডিসেম্বরে নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর এইবার প্রেসিডেন্ট নির্বাচনেও জয় পেয়ে গেলেন তিনি। 

/এফইউ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি