সিরিয়ার পূর্ব ঘাউতায় দুই সপ্তাহে নিহত ১৭৯

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ০০:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০০:০৭

সিরিয়ার দামেস্কের শহরতলীর পূর্ব ঘাউতা এলাকায় সরকারি বাহিনী ও রাশিয়ান বাহিনীর বোমা হামলায় দুই সপ্তাহে ১৭৯ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে নিহতদের মধ্যে কমপক্ষে ৫১ জন শিশু ও ৩৮ জন নারী রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। 

সিরিয়ার পূর্ব ঘাউতা  

গত ২৯ ডিসেম্বর রাশিয়ান যুদ্ধ বিমানের সহায়তায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘাউতা এলাকায় অভিযান শুরু করে সরকারি বাহিনী। সেখানে মূলত কামান ও বিমান হামলা চালানো হচ্ছে। পূর্ব ঘাউতা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের পোস্ট করা ছবিতে দেখা যায়, ধ্বংসাবশেষের স্তুপ থেকে শিশুদের লাশ টেনে বের করা হচ্ছে। তবে আল জাজিরা এসব ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

২০১৩ সাল থেকে বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘাউতা শহরটি অবরুদ্ধ করে রেখেছে সরকার সমর্থক বাহিনী। সেখানে প্রায় চার লাখ বাসিন্দার বসবাস। চার বছরের অবরোধে খাদ্য ও ওষুধ সংকটে সেখানে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা ‍দিয়েছে। গত নভেম্বরে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত জান এগিল্যান্ড একে মানবসৃষ্ট বিপর্যয় বলে অ্যাখ্যা দেন। তিনি সতর্ক করে দেন যে, এখানকার অনেক মানুষ মারাত্মক অপুষ্টিতে ভুগে মৃত্যুর পথে রয়েছে।

 

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম