কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সমঝোতার খবরে কড়া প্রতিক্রিয়া তুরস্কের

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৮
image

 

সিরিয়া ও কুর্দি বিদ্রোহীদের সমঝোতায় পৌঁছানোর খবরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আফরিনে তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু

সোমবার জানা যায়, তুরস্কের সীমান্তবর্তী শহর আফরিনে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার সরকার। কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট আল আল আসাদের সেনাবাহিনী তাদের সমর্থন দিতেই মোতায়েন করা হবে। গত মাস থেকে ওই শহর থেকে কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করতে অভিযান শুরু করেছে তুরস্ক।

জর্ডানের রাজধানী আম্মানে সোমবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, আফরিনে ওয়াইপিজিকে মোকাবিলায় সিরিয়া সেনা পাঠালে তাদেরকে স্বাগত জানাবে তুরস্ক। তিনি বলেন, তেমনটি হলে কোনও সমস্যা নেই। কিন্তু যদি তারা ওয়াইপিজি ও পিকেকে রক্ষা করতে সেখানে প্রবেশ করে তাহলে তুরস্কের সেনাবাহিনীর অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

কুর্দি বিদ্রোহীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (ওয়াইপিজি) তুরস্কে নিষিদ্ধ সংগঠন। কুর্দিস্তান ডেমোক্রাটিক পার্টির সশস্ত্র এই শাখাটির হাতে রয়েছে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর আফরিনের নিয়ন্ত্রণ। সেখান থেকে তাদের বিতাড়িত করতে অভিযান জোরালো করে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা সবসময়ই সিরিয়ার আঞ্চলিক সাবভৌমত্বকে সমর্থন দিয়েছি…এই সমর্থন অব্যাহত রাখা অল্প কয়েকটি দেশের একটি আমরা।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম