দক্ষিণ আফ্রিকায় থানায় হামলা চালিয়ে ৫ পুলিশকে হত্যা, অস্ত্র ও গাড়ি লুট

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৮

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর নাকোবোতে একটি থানায় বন্দুকধারীদের হামলায় অন্তত ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লুট করা হয়েছে অন্তত দশটি অস্ত্র ও একটি গাড়ি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবারের এই ঘটনাকে সন্দেহভাজন ডাকাতির ঘটনা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ।

হামলার শিকার হওয়া দক্ষিণ আফ্রিকার পুলিশ স্টেশন

খবরে বলা হয়েছে, রাজধানী জোহানেসবার্গ থেকে আটশো কিলোমিটার দূরের ওই শহরে নিহত ছয়জনের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও অপরজন ছুটিতে থাকা সেনা সদস্য।

দক্ষিণ আফ্রিকার সরকারি বার্তা সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, থানার অভ্যন্তরে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়। পরে পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার পথে ছুটিতে থাকা এক সেনাসদস্যকে গুলি করে হত্যা করে। বাকি দুই পুলিশ সদস্যের মরদেহ ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরের পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাদের অপহরণ করে নিয়ে হত্যা করে ফেলে যাওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে ওেই দুই সেনাকে মৃত্যুদণ্ড স্টাইলে গুলি করা হয়েছে।

এই ঘটনার কারন এখনও জানতে পারেনি পুলিশ। ধারনা করা হচ্ছে সন্দেহভাজন ডাকাতেরা থানায় প্রবেশের আগে একটি ক্যাশ মেশিন লুট করে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ভিষ্ণু নাইডু দেশটির সংবাদমাধ্যম ইএনসিএ’কে জানিয়েছেন, বুধবার ভোরে সশস্ত্র ডাকাত অথবা সন্দেহভাজন ডাকাতেরা থানায় ঢুকে পড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিষয়ক মন্ত্রী ফিকি মবালুলা এই ঘটনাকে জাতীয় বিষাদ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, হত্যার শিকার হওয়া আইনশৃঙ্খলাবাহিনীর এই সদস্যদের একমাত্র অপরাধ হলো আমাদের নাগরিকদের রক্ষা করা।

রয়টার্সের দাবি, বিশ্বের অন্যতম অপরাধ প্রবণ দেশগুলোর একটি দক্ষিন আফ্রিকা।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম