মালদ্বীপে জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ, গ্রেফতার ১৩৯

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ০৩:৫৬আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০৪:০৯
image

মালদ্বীপে জারিকৃত জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ করার অপরাধে ১৩৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

মালদ্বীপে জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ, গ্রেফতার ১৩৯ প্রতিবেদনে বলা হয়, আরও ৩০ দিন বাড়িয়ে ২২ মার্চ পর্যন্ত জরুরি অবস্থা বর্ধিত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। ৫ ফেব্রুয়ারি প্রথম জরুরি অবস্থার ঘোষণা আসে।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট শুরু হলে গত ৫ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। গ্রেফতার করা হয় প্রধান বিচারপতিসহ দুই বিচারপতিকে। নতুন করে ৩০ দিন মেয়াদ বাড়ানোর পর প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই জরুরি অবস্থা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের জন্য প্রযোজ্য হবে।

শুক্রবার বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ও ইয়ামিনের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

পুলিশের মুখপাত্র আহমেদ শিফান বলেন, শুক্রবার রাতে ১৪১ জনকে গ্রেফতার করা হয়। পরে দুইজনকে  ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশপড়া বিশেষ পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের গ্রেফতার করেছেন। মিছিল ছত্রভঙ্গ কর েপিপার স্প্রে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

গত সপ্তাহে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো যে জরুরি অবস্থার মধ্যে কোনোরকম মিছিল বা বিক্ষোভের অনুমোদন দেওয়া হবে না।  

ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মালদ্বীপ কর্তৃপক্ষ জরুরি অবস্থার মধ্য দিয়ে বাকস্বাধীনতা হরণ করছে। ওই ১৩৯ জন নিজেদের মত প্রকাশ করছিলেন।

সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ওমর ওয়ারাইস বলেছেন, গ্রেফতারকৃতদে অবিলম্বের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

/এমএইচ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের