মুক্তি পেতে সৌদি সরকারের সঙ্গে সমঝোতার কথা জানালেন প্রিন্স আল ওয়ালিদ

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৮, ১৩:৪৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৪:৫৩

মুক্তি পাওয়ার জন্য সরকারের সঙ্গে একটি চুক্তির কথা জানিয়েছেন সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সৌদি আরবের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিংসের মালিক আল ওয়ালিদ। মঙ্গলবার তার সাক্ষাৎকারটি প্রচার করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মুক্তি পেতে সৌদি সরকারের সঙ্গে সমঝোতার কথা জানালেন প্রিন্স আল ওয়ালিদ

সাক্ষাৎকারে সরকারের সঙ্গে চুক্তির কথা জানালেও বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিন্স আল ওয়ালিদ। তবে বলেন, এটা সহজেই নিশ্চিত হওয়া যায় কারণ তিনি এখনও তার বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ৯৫ শতাংশ শেয়ারের মালিক। তিনি বলেন, যখন আমি বলেছি এটা গোপনীয় ও গোপন চুক্তি তাই আমার এটা সম্মান করা উচিত। তবে আমার ও সৌদি সরকারের মধ্যে নিশ্চিত বোঝাপড়ার মাধ্যমে চুক্তিটি হয়েছে।

সাক্ষাৎকারে আল ওয়ালিদ আরও বলেন, তিনি দেশের উদীয়মান সম্পদ তহবিলের সঙ্গে মিলে দেশের বিভিন্ন প্রকল্পে সমন্বিত বিনিয়োগ করার জন্য কথা বলছেন। এছাড়া কিংডম হোল্ডিংসের কাজে গতি আনার জন্য ১৩শ কোটির টাকার সম্পদ বিক্রির কথা ভাবছেন বলেও জানান সৌদি প্রিন্স।

প্রিন্স আল ওয়ালিদ সৌদি আরবে সবচেয়ে পরিচিত ব্যবসায়ী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে তাকে প্রায় তিন মাস আটক রাখার পর গত ২৭ জানুয়ারি মুক্তি দেওয়া হয়। ওই অভিযানে বেশিরভাগ আটক ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে মুক্তি পায়। এর মাধ্যমে দেশের তহবিলে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলারের অর্থ ও সম্পদ জমা হয়েছে।  

সাক্ষাৎকারে প্রিন্স আল ওয়ালিদ আরও বলেন, তিনি সৌদি আরবে বিনিয়োগ অব্যাহত রাখবেন আর তার চাচা বাদশাহ সালমান ও চাচাতো ভাই যুবরাজ মোহাম্মদের প্রতি তার কোনও খারাপ চিন্তা নেই। তিনি বলেন, ‘এটা বরাবরের মতোই ব্যবসা’।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক