চীনের বিরুদ্ধে আরও ১০০০০ কোটি ডলার শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৮, ০৯:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৩:১০
image

বাণিজ্য নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই চীনের বিরুদ্ধে নতুন করে ১০ হাজার কোটি ডলার শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।  বৃহস্পতিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ ব্যাপারে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শত শত চীনা পণ্যের ওপর ৫০০০ কোটি ডলার শুল্ক আরোপের বিদ্যমান প্রস্তাবের সঙ্গে নতুন করে নির্দেশিত শুল্ক যুক্ত হবে।

চীনা পণ্য
সম্প্রতি এক ওই টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি। আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরির পর এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা দেয়। এর মধ্যেই ২২ মার্চ ৫০০০ কোটি ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন।

দুই দেশের পাল্টাপাল্টি এ পদক্ষেপ ঘোষণার মধ্যে বৃহস্পতিবার (৫ এপ্রিল) একটি বিবৃতি দেন ট্রাম্প। বেইজিংয়ের প্রতিশোধমূলক পদক্ষেপকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নিজেদের অসদাচরণ শুধরানোর বদলে চীন আমাদের কৃষক ও উৎপাদনকারীদের ক্ষতি করতে চাইছে। চীনের এ ধরনের অন্যায্য প্রতিশোধমূলক ব্যবস্থার জবাবে আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের নির্দেশ দিয়েছি, তারা যেন শুল্ক আরোপের ব্যাপারে বিবেচনা করেন। ৩০১ ধারার আওতায় ১০ হাজার কোটি ডলার শুল্ক আরোপ যথার্থ হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা করে। যদি তা যথার্থ হয় তবে কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করতে হবে তাও নির্ধারণ করতে বলেছি।’

যুক্তরাষ্ট্রের কৃষক ও কৃষি সংশ্লিষ্ট স্বার্থের সুরক্ষায় একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

 

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক