মাহাথিরের নেতৃত্বে সরকার গঠনের দাবিতে অনলাইন পিটিশন

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৮, ১৪:২৮আপডেট : ১০ মে ২০১৮, ১৮:২২
image

মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান সরকারকে স্বীকৃতি দিতে একটি অনলাইন আবেদন করা হয়েছে। দেশটির কনফারেন্স অব রুলারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদনে বলা হয়, ওই পিটিশনে স্বাক্ষর সংগ্রহ চলছে।

মাহাথির মোহাম্মদ
বুধবার (৯ মে) মালয়েশিয়ায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান বিজয় লাভ করে। ২২২টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল তাদের। কিন্তু পাকাতান জোটের আনুষ্ঠানিক নিবন্ধন না থাকায় পাকাতান চেয়ারম্যান মাহাথির মোহাম্মদের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ পিছিয়ে যেতে পারে। এ অবস্থায় সরকার গঠনের কাজ দ্রুত করতে কনফারেন্স অব রুলারকে আহ্বান জানিয়ে এই পিটিশন করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ওই পিটিশনের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ চলছে।

উল্লেখ্য, কনফারেন্স অব রুলার মালয়েশিয়ায় দরবার নামেও পরিচিত। মালয়েশিয়ার ৯টি রাজ্যের শাসক এবং বাকি চারটি রাজ্যের গভর্নর ও রাজাদের নিয়ে এ পরিষদ গঠিত। রাজা ও উপ-রাজাদের শূন্যস্থান পূরণে নির্বাচন আয়োজন করা, দেশের সংবিধান ও বিভিন্ন নীতিমালায় সংশোধনী সংক্রান্ত কাজগুলো পালন করে এই কনফারেন্স অব রুলার।

মালয়েশিয়ার নির্বাচনের পর অনলাইনে ছড়িয়ে পড়া পিটিশনে বলা হয়, ‘পাকাতান হারাপানের বিজয়ের মধ্য দিয়ে রাকইয়াতদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ কণ্ঠস্বর পুনরুচ্চারিত হচ্ছে। কোনও ধরনের ব্যাঘাত ছাড়া দেশের শাসনব্যবস্থা বজায় রাখতে মালয়েশিয়ায় দ্রুত একটি সরকার ঘোষণা করা প্রয়োজন। আমাদের রুলার এ ব্যাপারে সঠিক ব্যবস্থা নেবে বলেই আমাদের প্রার্থনা।’

দ্য স্টার জানায়, মালয়েশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মে) সকাল ১১টা ৫০ নাগাদ পিটিশনটিতে ৬৪ হাজার ৭৯৫টি স্বাক্ষর সংগৃহীত হয়েছে। এই উদ্যোগ গ্রহণকারীরা ৭৫ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন।  

মালয়েশিয়ার নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১০ মে) জানিয়েছে, নির্বাচনে পিকেআর পেয়েছে ১০৪টি, বারিসান ন্যাসিওনাল পেয়েছে ৭৯টি, ডিএপি পেয়েছে ৯টি, পারটি ওয়ারিসান সাবাহ পেয়েছে ৮টি, সলিডারিটি তানাহ এয়ারকু পেয়েছে একটি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন।



/এফইউ/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি