ইদলিবে অস্ত্রাগারে বিস্ফোরণে ৩৯ জন নিহত

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ২৩:০৯আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২৩:১১

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, আবাসিক ভবনটি অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রাখার জন্য ব্যবহার করা হতো। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইদলিবে অস্ত্রাগারে বিস্ফোরণে ৩৯ জন নিহত

অবজারভেটরি জানায়, তুর্কি সীমান্তের কাছে ইদলিব শহরের উত্তরে সারমাদা শহরে রবিবার এই বিস্ফোরণ ঘটে।

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সাত বছরের যুদ্ধ শেষে এখন সরকার বিরোধীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। বিদ্রোহকারীদের সর্বশেষ ঘাঁটি হলো ইদলিব। আর সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

বিদ্রোহী অঞ্চলে উদ্ধারকারী সংগঠন সিরিয়ার হোয়াইট হেলমেটস তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, বিস্ফোরণে ৩৬ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সংগঠনটি বলছে, বিস্ফোরণে পুরো একটি ভবন বিধ্বস্ত হয়েছে। তবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি।

/আরএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি