শরণার্থী ইস্যুতে গ্রিসের সঙ্গে চুক্তি জার্মানির

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:৩৮

শরণার্থী ইস্যুতে গ্রিসের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে জার্মান। শুক্রবার স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী, গ্রিসে যারা প্রথম আশ্রয় চেয়েছিলেন কিন্তু বর্তমানে জার্মানিতে রয়েছেন তাদের গ্রিসেই ফেরত পাঠানো হবে। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

শরণার্থী ইস্যুতে গ্রিসের সঙ্গে চুক্তি জার্মানির এর আগে স্পেনের সঙ্গেও জার্মানির একই ধরনের সমঝোতা হয়েছে। শুক্রবার গ্রিসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ফলে এখন অনেক শরণার্থীকে গ্রিসে ফেরত পাঠাতে পারবে জার্মানি।

দক্ষিণ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বেশ কিছুদিন ধরেই এ ধরনের চুক্তিতে আসার চেষ্টা করছে বার্লিন। যারা এরইমধ্যে অন্য কোনও ইউরোপীয় দেশে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের সেসব দেশে এমন চুক্তি অনুযায়ী ফেরত পাঠাতে পারবে জার্মানি। চুক্তি অনুযায়ী এখন এথেন্সকে তাদের দেশে আশ্রয়ের আবেদন করেও অস্ট্রিয়া সীমান্ত পার হয়ে জার্মানিতে ঢুকে পড়া শরণার্থীদের ফেরত নিতে হবে। তবে বিনিময়ে এথেন্স কী পাবে, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে স্পেনের সঙ্গে করা চুক্তিতেও এমন বিষয় ছিল। মরক্কো থেকে ভূ-মধ্য সাগর পাড়ি দিয়ে এসব শরণার্থীরা স্পেনে আসেন। সেখানে আশ্রয়ের আবেদনও করেন। কিন্তু পরে জার্মানিতে চলে আসেন। তবে এসব শরণার্থীর সংখ্যা খুব বেশি নয়।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গত জুন থেকে অস্ট্রিয়া সীমান্ত দিয়ে গ্রিস থেকে জার্মানি আসা শরণার্থীর সংখ্যা ১৫০-এর বেশি হবে না।

জার্মানির এমন দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আগ্রহের নেপথ্যে রয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার। তিনি জোট সরকার ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়ার পর শরণার্থী সংক্রান্ত কিছু বিষয়ে আপোস করতে বাধ্য হন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। সেহোফার দক্ষিণের সীমান্ত একেবারে বন্ধই করে দিতে চাইছিলেন।

এদিকে, ইতালির সঙ্গেও একই ধরনের সমঝোতায় আসতে চাইছে জার্মানি। এ সংক্রান্ত কথাবার্তাও অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। তবে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি এর বিরোধীতা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি অভিবাসনবিরোধী লিগ পার্টির নেতা। গত সপ্তাহেই ম্যার্কেল ইঙ্গিত দিয়েছিলেন, সমঝোতা করতে প্রয়োজনে তিনি ইতালি সফর করবেন।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম