কায়রোর মার্কিন দূতাবাসের বাইরে সন্দেহভাজন বোমা উদ্ধার

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৫

মিসরের রাজধানী কায়রোর সুরক্ষিত মার্কিন দূতাবাসে সন্দেহভাজন বিস্ফোরক ডিভাইস ছোঁড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পথচারীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। উদ্ধার করা হয়েছে ওই ডিভাইসটি। কায়রোর মার্কিন দূতাবাসের বাইরে সন্দেহভাজন বোমা উদ্ধার
মিসরের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন মঙ্গলবার দূতাবাস ভবনের ও রাষ্ট্রদূতের বাসভবনের বাগানকে আলাদা করা কংক্রিটের দেয়ালের বাইরে ওই সন্দেহভাজন বিস্ফোরকটি শনাক্ত করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক ব্যক্তি ওই ডিভাইসটি দূতাবাস লক্ষ্য করে ছুঁড়লে তা ভেতরে না গিয়ে দেয়ালে আঘাত করে ফিরে আসে। পরে সেখান থেকে ধোঁয়া বের হয়।

স্থানীয় সংবাদমাধ্যম নিউ আরব ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আটক সন্দেহভাজন ব্যক্তির বয়স ২০ বছর। আর ঘটনার সময়ে সাদা ট্রাউজার ও কালো টি-শার্ট পরেছিলেন। ওই সূত্রটি জানায় একটি কালো স্যুটকেসে করে ওই ডিভাইসটি বহন করছিলেন।

কায়রোয় মার্কিন দূতাবাসের প্রথমবার এক টুইট বার্তায় দূতাবাসের কাছের ঘটনার খবর সম্পর্কে সচেতন থাকার কথা জানিয়ে মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পরে এক টুইট বার্তায় দূতাবাস কর্তৃপক্ষ জানায় পুলিশ তাদের তদন্ত শেষ করেছে আর দূতাবাস স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক