মেক্সিকোয় এক শহরের সব পুলিশকে নিরস্ত্রীকরণ

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২২

মেক্সিকোর পর্যটন শহর অ্যাকাপুলকো শহরের সব পুলিশকে নিরস্ত্রীকরণের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। তাদের সবার বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধে অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে তিনজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মেক্সিকোয় এক শহরের সব পুলিশকে নিরস্ত্রীকরণ
প্রতিবেদনে বলা হয়, দুইজন পুলিশ কমান্ডারকে হত্যার অভিযোগে ও একজন হাইওয়ে পুলিশ প্রধানকে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে গ্রেফতার করা হয়। মিউনিসিপাল নিরাপত্তা সচিব ম্যাক্স লোরেঞ্জো সেদানোসহ তার পুরো ডিপার্টমেন্টে বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এক বিবৃতিতে সরকার জানায়, গারোরো কোঅর্ডিনেশন গ্রুপের নেওয়া সিদ্ধান্তে শহরে অপরাধ বেড়ে গিয়েছিলো। এটা থামানোয় যথাযথ ব্যবস্থা নিচ্ছিলো না পুলিশ। চলছিলো মাদকের রমরমা ব্যবসা।

গুয়েরেরো প্রদেশের এই শহরটি মেক্সিকোর সবচেয়ে অপরাধপ্রবণ শহর। অঞ্চলটি মূলত নিয়ন্ত্রিতই হয় মাদক ব্যবসায়ীদের হাতে। সেখানে হিরোইন তৈরি করতে ব্যাপকহারে পপির চাষ হয়।

গত বছরে দেশজুড়ে ৩০ হাজার হত্যাকাণ্ড সংঘটিত হয়। এর আগে ১৯৯৭ সালে একবার এত বিশাল সংখ্যক খুনের ঘটনা ঘটেছিলো দেশটিতে।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম