জেরুজালেমে দূতাবাস স্থানান্তর নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্কতা ইন্দোনেশিয়ার

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ১৩:০১আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৩:১১

ইসরায়েলে নিযুক্ত অস্ট্রেলিয়ার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ব্যাপারে দেশটিকে সতর্ক করে দিয়েছে ইন্দোনেশিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বালি সফরে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। দুই নেতার সাক্ষাৎ শেষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকার্তার এই উদ্বেগের কথা জানিয়েছেন টানর্বুল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্কতা ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে এ সফরে যান টার্নবুল। সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পথ ধরে ইসরায়েলে নিযুক্ত অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হলে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার দিক থেকে এর নেতিবাচক প্রভাব পড়বে।

ম্যালকম টার্নবুল বলেন, জেরুজালেমে অস্ট্রেলিয়ার দূতাবাস স্থানান্তর ইস্যুতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আমাকে তার দেশের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়া দুনিয়ার বৃহত্তম মুসলিম দেশ। ফলে অস্ট্রেলিয়াকে এ বিষয়ে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসম জানিয়েছেন, ইসরায়েলে নিযুক্ত তার দেশের দূতাবাস স্থানান্তরের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ইসরায়েলে নিযুক্ত অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিবেই রাখা উচিত। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে যে নীতি অনুসরণ করা হচ্ছে সেখান থেকে সরে আসা উচিত হবে না। দূতাবাস তেল আবিবেই রাখা উচিত।

২৬ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে আড়াই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও আশাবাদ প্রকাশ করেন ম্যালকম টার্নবুল।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস