পেরুতে বিয়ের অনুষ্ঠানে ভবনের ছাদ ধসে নিহত ১৫

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ০৮:৫৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:৪১

পেরুতে রবিবার একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পেরুতে বিয়ের অনুষ্ঠানে ভবনের ছাদ ধসে নিহত ১৫ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ জানুয়ারি রবিবার হোটেলটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এক পর্যায়ে হঠাৎ করেই ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত হোটেলটি পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দেন শহরে অবস্থিত।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জর্জ চেভেজ জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচগানের সময় আকস্মিকভাবে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এ সময় আলহামব্রা নামের হোটেলটিতে প্রায় শখানেক অতিথি উপস্থিত ছিলেন।

ধসে পড়া একটি দেয়ালের পাশেই ছিলেন প্রায় ৫০ জন অতিথি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধসের সময় এলাকাটিতে তুমুল বৃষ্টি হচ্ছিল।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের