দুর্ঘটনার পর লাইসেন্স ফিরিয়ে দিলেন ব্রিটিশ রানীর স্বামী

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩০

ব্রিটিশ রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ তার ড্রাইভিং লাইসেন্স ফিরিয়ে দিয়েছেন। বাকিংহ্যাম প্যালেসের সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত মাসে ৯৭ বছর বয়সী প্রিন্স এক দুর্ঘটনায় পড়ার পর এই সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রিন্স ফিলিপ ৯৭ বছর বয়সী বয়সজনিত কারণে প্রিন্স ফিলিপ ২০১৭ সালে সকল প্রকার আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অবসর নেন। বর্তমানে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে এবং চার্চে গিয়ে তিনি সময় পার করছেন।  তবে এই বয়সেও ফিলিপ প্রায়ই নিজে গাড়ি চালান।  ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রীকে নিজে গাড়ি চালিয়ে মধ্যাহ্নভোজে নিয়ে গিয়েছিলেন তিনি।

১৭ জানুয়ারি বৃহস্পতিবার এক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রিন্স ফিলিপ। পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহ্যামে প্রিন্স ফিলিপের গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে। সেসময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন ফিলিপ।দুইজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়ে। প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেওয়া হলেও তার আঘাত গুরুতর ছিলো না।

দুর্ঘটনার পর ফিলিপ গাড়ি না চালানোর পরামর্শ দেয় পুলিশ। এরপর শনিবার ফিলিপ নিজে থেকেই লাইসেন্স ফিরিয়ে দিয়েছে বলে জানানো হয়। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, ‘অনেক চিন্তাভাবনা করে এডিনাবারার ডিউক নিজ থেকেই তার লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটেনে গাড়ি চালানোর নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে ৭০ বছরের পর প্রতি তিনবছরে লাইসন্সে নবায়ন করতে হয়।

এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক