রাখাইনের মংডুতে তিন আদিবাসীর মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৩ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১
image

মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলার তং পিয়ো লেত ওয়ে গ্রামের তিন বাসিন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রাম সংলগ্ন এলাকা থেকে সে দেশের নিরাপত্তা বাহিনী ওই মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয় একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে মিয়ানমার টাইমস জানিয়েছে, নিহতরা সবাই চাকমা আদিবাসী। তাদের উদ্ধারকৃত মরদেহ রাখাইনে নতুন  সাম্প্রদায়িক উত্তেজনার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মংদু এলাকা (প্রতীকী ছবি)

রোহিঙ্গা নিধনযজ্ঞের ধারাবাহিকতায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘাতে রাখাইনজুড়ে উত্তেজনা চলছে। স্থানীয়রা জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যে গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) খাবারের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন পিয়ো লেত ওয়ে গ্রামের ওই তিন বাসিন্দা। মংডুর প্রশাসনিক কর্মকর্তা জানান, গ্রামের কাছাকাছি একটি দুর্গম এলাকা থেকে রবিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মাটিতে সামান্য পরিমাণ গর্ত করে মরদেহগুলো একসঙ্গে পুঁতে রাখা হয়েছিল। গলা কাটা অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়। টহলরত অবস্থায় নিরাপত্তা বাহিনী গর্তটি শনাক্ত করতে সক্ষম হয়।  মংডু জেলার  উপ-প্রধান উ ইয়ে হটু জানান, কারা এই হত্যায় জড়িত, এবং এর নেপথ্য কারণ কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যার ঘটনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার সম্পৃক্ততার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আরসা যে পদ্ধতিতে মানুষ হত্যা করে, এক্ষেত্রেই একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।’ 

/এফইউ/
সম্পর্কিত
দুই বন্দিকে দিয়ে ঘরের কাজ করিয়ে সেই কারাগারেই আজমিরের জেলার
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
৩৫ বছরের পুরোনো কারিকুলাম বদলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
৩৫ বছরের পুরোনো কারিকুলাম বদলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’