হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে যুক্তরাজ্য। তাদের দাবি, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করে তোলায় হিজবুল্লাহর সব শাখাকে নিষিদ্ধ করা হবে।

হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে যুক্তরাজ্য লেবাননের শিয়া জনতার কাছে হিজবুল্লাহ এক রক্ষাকবচের নাম। সংগঠনটির জন্য সুরক্ষা কবচের ভূমিকায় রয়েছে খোদ দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডল। এছাড়াও রয়েছে তেহরানের অর্থ সহায়তা। ইতোমধ্যে গোষ্ঠীটির এক্সটার্নাল সিকিউরিটি ইউনিট ও সামরিক শাখাকে ২০০১ ও ২০০৮ সালে নিষিদ্ধ করেছে ব্রিটেন। এখন তাদের রাজনৈতিক উইংকেও নিষিদ্ধ ঘোষণা করতে চায় তারা।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে হিজবুল্লাহ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা আর তাদের রাজনৈতিক ও সামরিক শাখাকে আলাদা করে দেখতে পারি না।’ এজন্যই পুরো দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইরান সমর্থিত এই শিয়া গোষ্ঠীটিকে ইতোমধ্যে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই লেবাননের সরকার গঠনে তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস।

হিজবুল্লাহর সংসদ সদস্যরা এই সিদ্ধান্তকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।  পার্লমেন্টের অনুমোদন সাপেক্ষে আগামী শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে হিজবুল্লাহর যেকোনও সদস্যের ১০ বছরের সাজা হতে পারে।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম