ভেনেজুয়েলা সংকটে পক্ষ নিবে না মেক্সিকো

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৭

ভেনেজুয়েলায় চলমান সংকটে কোনও পক্ষ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। একদিন আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মেক্সিকোকে আহ্বান জানিয়েছিলেন যেন হুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের  এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ।

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর সাংবাদিকদের বলেন, ‘আমি এর মধ্যে জড়াতে চাই না। এটা পরিষ্কার।’ তিনি বলেন, মেক্সিকো জনগণ ও অন্যান্য সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাবো।

সোমবার পেন্সের আহ্বানের পর গুইদোকে সমর্থন করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কোনও পক্ষ নিতে চান না।’

এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল ইউনিভিশনের মেক্সিকান উপস্থাপক জর্জ রামোস ও তার দলকে আটকের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, ‘আমি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তবে চরম বিতর্কিত এই বিষয়ে আমরা কোনোভাবেই জড়াতে চাই না।’

২০১৯ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার তেল শিল্পে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ফলে আটকে যায় দেশটির বৈদেশিক মুদ্রা থেকে আয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তিনি নিশ্চিত যে মাদুরোর দিন শেষ হয়ে এসেছে। তিনি অভিযোগ করেন, সহিংসতার জন্য ‘কোলেকটিভো’ নামে সরকার সমর্থকদের একটি সশস্ত্র গ্রুপই দায়ী। সিএনএন-এর স্টেট অব ইউনিয়ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ভেনেজুয়েলার জনগণকে তাদের প্রাপ্য গণতন্ত্র নিশ্চিত করতে চাই আমরা।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক