এবারের লোকসভা নির্বাচনে দুই আসন থেকে লড়বেন রাহুল

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৩:৫০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:০১
image

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে একটি নয়, বরং দুইটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার (৩১ মার্চ) কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক শক্ত ঘাঁটি বলে বিবেচিত আমেথি আসনের পাশাপাশি এবার কেরালার ওয়েনাড় আসন থেকেও লড়বেন তিনি। এ নিয়ে প্রথমবারের মতো দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন রাহুল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাহুল গান্ধী
কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে উমেন চান্ডি গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন রাহুলকে কংগ্রেসের শক্ত ঘাঁটি ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে তার উপস্থিতি প্রতিপন্ন করানোর জন্যেই এই পরিকল্পনা বলে জানিয়েছিলেন তিনি। রবিবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি বলেন, ‘দুই আসন থেকে লড়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন রাহুল। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কেরালার ওয়েনাড় থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

রাহুলের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করে এরইমধ্যে বক্তব্য দিতে শুরু করেছে বিজেপি শিবির। বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেছেন, 'আমেথিতে হেরে যাবেন, সেটা জানেন বলেই একটা ভয় থেকেই কেরালার ওয়েনাড় লোকসভা আসন থেকেও দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী।'

এ ব্যাপারে কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালার কাছে জানতে চাওয়া হয়। বলা হয়, এবার আমেথির আসনে জেতার ব্যাপারে রাহুল গান্ধী আত্মবিশ্বাসী নন কিনা। জবাবে কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা পাল্টা প্রশ্ন করেন। বলেন, ‘মোদি কেন গুজরাট ছেড়ে বারানাসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? তিনি কি গুজরাট নিয়ে আত্মবিশ্বাসী নন? এগুলো হলো অপরিণত ও শিশুসুলভ মন্তব্য।’ স্মৃতি ইরানি এবার তার হারের হ্যাটট্রিক করবেন বলেও দাবি করেছেন সুরজেওয়ালা। 

 

/এফইউ/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’