রুশ ক্ষেপণাস্ত্র নিয়ে তুরস্কের সঙ্গে বিরোধ অবসানের আশা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৯, ০২:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০২:২১

রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়ে তুরস্কের সঙ্গে বিরোধ অবসানের আশা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক সানাহান এই আশার কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আঙ্কারার কাছে এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ স্থগিতের একদিন পর এই আশার কথা জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বিরোধ চলছে যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এস-৪০০ কেনার সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা প্রকাশ করা হয় তুরস্কের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র এবং এফ-৩৫ যুদ্ধবিমান থাকলে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা হুমকির মুখে পড়বে।

সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান সংশ্লিষ্ট সরঞ্জাম স্থগিত করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে কোনও ন্যাটো সদস্য দেশের অস্ত্র কেনা অস্বাভাবিক। তা সত্ত্বেও ন্যাটো সদস্য তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে।

গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মেভলুত কাভুসলোগু তুরস্কে এক বৈঠকের পর জানান এস-৪০০ ক্রয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তবে সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সানাহান জানান, যুক্তরাষ্ট্র ও তুরস্ক সংকট সমাধানের উপায় খুঁজে নেবে। তিনি বলেন এস-৪০০ এর পরিবর্তে তুরস্ক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে। ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সানাহান আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করতে চায়।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম