যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যানকে হত্যার হুমকি

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ১৯:৩২আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২০:১৭
image

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যান ইলহান ওমরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এফবিআই জানিয়েছে, হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার প্যাট্রিক কার্লিনিও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হুমকিদাতা প্যাট্রিক ট্রাম্পের ভক্ত বলে জানিয়েছে তারা। তবে কোন জায়গা থেকে তাকে আটক করা হয়েছে, কর্তৃপক্ষ তা জানাননি। উল্লেখ্য, ইলহান ওমর ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হুমকি দেওয়ার সময় তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে সম্বোধন করে হুমকিদাতা।

মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম যে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের একজন ইলহান ওমর। শিশু বয়সে চার বছর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ছিলেন তিনি। পরে শরণার্থী হিসেবে নিজ দেশ সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্র গিয়ে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। হিজাব পরা আইনপ্রণেতা হিসেবে তিনিই প্রথম মার্কিন কংগ্রেসে ঢোকার ইতিহাস সৃষ্টি করেন। মার্চে তার ওয়াশিংটন ডিসির অফিসে টেলিফোন করে হুমকি দেওয়া হয় তাকে।

এফবিআই বলছে, প্যাট্রিক নামের এক ব্যক্তি ইলহানকে গুলি করে মারার হুমকি দিয়েছে। তার কার্যালয়ে ফোন করে পাওয়া ব্যক্তিকে বলেছে, 'তুমি কি মুসলিম ব্রাদারহুডের জন্য কাজ করো? কেন তুমি তার হয়ে (ইলহান) কাজ করো? গুলি করে আমি তার মাথার খুলি উড়িয়ে দেবো।'

এফবিআই ওই ফোন কলের সংরক্ষিত অডিও পর্যালোচনা করে জানিয়েছে, হুমকি দেওয়ার সময় প্যাট্রিক রাগতস্বরে কথা বলেছে। তবে সে সময় সঠিক উচ্চারণে নিজের নাম প্রকাশের পাশাপাশি তার সঙ্গে যোগাযোগের তথ্যও সরবরাহ করেছে সে। এফবিআই’র দাবি, তাদের কাছে নিজেকে ‘দেশপ্রেমিক’ ও ট্রাম্পভক্ত হিসেবে পরিচয় দিয়েছে প্যাট্রিক। জানিয়েছে, মুসলিমবিরোধী নীতির কারণেই সে ট্রাম্পকে পছন্দ করে।

আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি-এআইপিএসি সম্পর্কে বিরূপ মন্তব্য করে ক’দিন আগেই তোপের মুখে পড়েছিলেন ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষের এই আইনপ্রণেতা। টুইটারে তিনি বলেছিলেন, ইসরায়েলকে মদত দিতে মার্কিন রাজনীতিকদের প্ররোচিত করে ওই সংস্থা। তীব্র আক্রমণের কবলে পড়ে ওই মন্তব্যের জন্য ক্ষমাও চান তিনি।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম