বাংলার মাটিতে বিজেপিকে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: মমতা

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ০৮:৫৬আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৯:১৪

বাংলার মাটিতে বিজেপিকে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দার্জিলিংয়ে এক নির্বাচনি সমাবেশে তিনি এমন হুঁশিয়ারি দেন।

বাংলার মাটিতে বিজেপিকে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: মমতা মমতা বলেন, মানুষকে বিপথগামী করতেই ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। তার ভাষায়, ওরা তো ধর্ম নিয়েই নোংরা রাজনীতি করে যায়। ওদের আর আছেটা কী! ওরা ধর্মের নামে নোংরা রাজনীতি করেই মানুষকে ভুলপথে চালিত করার চেষ্টা করছে। আর নির্বাচনের সময় এটাকে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির কাজে ব্যবহার করছে। ওদের বয়কট করুন। বাংলার মানুষ বিজেপির হিংসার রাজনীতিকে সমর্থন করে না। কী সাহস! ওরা তরবারি নিয়ে মিছিল করছে!

তিনি বলেন, কার গলা কাটতে চায় ওরা? আমি থাকতে এ বাংলায় কারও গলা কাটতে দেবো না। হাতের কাছে যা পাচ্ছে সেই অস্ত্র নিয়েই মিছিল করছে! লাঠি দিয়ে কার মাথা ভাঙতে চায় ওরা? অত সহজ? বড় বড় কথা বলছে! বাংলায় এনআরসি (নাগরিকপঞ্জি) চালু করবে! কেন্দ্র থেকে উৎখাত করে দিন ওদের! ভাবছে বাংলা দখল করবে! আমি থাকতে বিজেপি’র ক্ষমতা নেই বাংলায় এনআরসি চালু করার।

এমন সময়ে মমতা এসব কথা বললেন, যার মাত্র দু’দিন আগে ভারতের মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র প্রধান অমিত শাহ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি প্রধান বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার মাটিতে উঁইপোকার মতো। বিজেপি সরকার তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অমিত শাহ তার বক্তব্যে অবৈধ মুসলিম অভিবাসী বলতে তাদের বাংলাদেশি হিসেবে ইঙ্গিত করেছেন। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি দেওয়া হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ঘোষণারও পুনরাবৃত্তি করেন অমিত শাহ। সূত্র: পিটিআই, এনডিটিভি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের