কাবুলে তথ্য মন্ত্রণালয় ভবনে হামলায় নিহত ৭, তালেবানের দায় অস্বীকার

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ২১:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৪৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে তথ্যমন্ত্রণালয় ভবনে বন্দুকধারীদের হামলা ও বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিহতদের মধ্যে চার বেসামরিক ব্যক্তি ও তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া অপর আটজন আহত হয়েছে। কাতারে তালেবান বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনা স্থগিতের একদিন পর এই হামলার ঘটনা ঘটলেও গোষ্ঠীটি এই হামলার দায় অস্বীকার করেছে। কাবুলে তথ্য মন্ত্রণালয় ভবনে হামলায় নিহত ৭, তালেবানের দায় অস্বীকার

শনিবার কাবুলের ব্যস্ততম মধ্যাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় শহরের সবচেয়ে জনপ্রিয় সেরেনা হোটেল ও অন্য কয়েকটি মন্ত্রণালয় ভবন এবং প্রেসিডেন্টের বাসভবন রয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত সেরেনা হোটেলে এখনও বিদেশি পর্যটকেরা ব্যবহার করে থাকেন। আর ১৮ তলা উঁচু তথ্য মন্ত্রণালয় ভবন কাবুলের সর্বোচ্চ ভবনগুলোর একটি বলে মনে করা হয়।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মন্ত্রণালয়ের একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, তিন হামলাকারীর একজন ভবনের মধ্যে ঢুকে পড়তে সক্ষম হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন তাদের গোষ্ঠী শনিবারের হামলায় দায়ী নয়। তালেবান ছাড়াও কাবুলে সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস এর আফগানিস্তান শাখা। তবে ওই গোষ্ঠীটি এখনও শনিবারের হামলার দায় স্বীকার করেনি।

শুক্রবার কাতারের সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউমানিটারিয়ান স্টাডিসের পরিচালক সুলতান বারাকাত এক টুইট বার্তায় তালেবান বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যকার আলোচনা স্থগিতের কথা জানান। এই আলোচনার আয়োজন করেছিল তার সংস্থাটি। বারাকাত জানান, আলোচনায় কে কে অংশ নেবেন তা নিয়ে বিতর্কের জেরে ওই শান্তি আলোচনা স্থগিত হয়।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের