মোদির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ তৃণমূলের

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৯, ১৭:১৫আপডেট : ১৯ মে ২০১৯, ১৭:২২
image

উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যান ও পরিদর্শন যেভাবে টেলিভিশনে প্রচারিত হচ্ছে তাতে নির্বাচনি আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। কমিশনকে এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েছে ‌তারা।

মোদির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ তৃণমূলের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল আজ নির্বাচন কমিশনকে একটি চিঠিতে জানিয়েছে, ‘...২০১৯ সালের লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ের জন্য নির্বাচনি প্রচারাভিযান ১৭ মে, সন্ধ্যা ৬ টায় শেষ হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে শ্রী নরেন্দ্র মোদির কেদারনাথ যাত্রাটি সব জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে এবং গত দুইদিন ব্যাপকভাবে টেলিভিশনে প্রচারিত হচ্ছে। এটি আদর্শ আচরণবিধির একটি গুরুতর লঙ্ঘন।’  তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়ানের স্বাক্ষরিত ওই চিঠিতে তিনি বলেন, ‘কেদারনাথ মন্দিরের মাস্টার প্ল্যান যে প্রস্তুত তা তিনি ঘোষণা করেছিলেন এবং কেদারনাথে তিনি গণমাধ্যমকেও সম্বোধন করেছেন। এটা একেবারে অনৈতিক ও ভুল।’

উত্তরাখণ্ডের বিজেপির টুইটারে পোস্টকৃত ভাইরাল ছবিতে দেখা যায়, ৬৮ বছর বয়সে প্রধানমন্ত্রী মোদি পিঠে একটা বালিশ দিয়ে, বিছানায় বসে ধ্যান করছেন। পরনে গেরুয়া বস্ত্র। আরেকটি ছবিতে প্রধানমন্ত্রীকে হাত জড়ো করে গুহায় প্রবেশ করতে দেখা যায়।

তৃণমূল চিঠিতে জানিয়েছে, ‘সফরকালে তার কার্যক্রমের প্রতিটি মিনিট বিস্তারিত ও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, ভোটারদের সরাসরি অথবা পরোক্ষভাবে প্রভাবিত করার একটি ভয়ানক উদ্দেশ্য নিয়েই তা করা হচ্ছে। মোদি মোদি স্লোগানও পিছন থেকে শোনা যাচ্ছে। এই সব পদক্ষেপগুলি একেবারে পরিকল্পিত এবং খারাপ উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে। এমনকি নির্বাচনের দিনেও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক যে নির্বাচন কমিশন, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সর্বোচ্চ সংস্থা চোখ ও কান বন্ধ করে বিধি লঙ্ঘনের অনুমতি দিচ্ছে।’ 

নির্বাচন কমিশনের তরফেই আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তুলে বিরোধী দল আক্রমণ শানিয়েছে। ২১ এপ্রিল গুজরাটের একটি বক্তৃতা সহ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার অংশে কোনও বিধি লঙ্ঘনের আলামত পায়নি কমিশন।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের