সিংহের মুখ থেকে কুকুরের বেঁচে ফেরার ভাইরাল ভিডিও

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ১১:০৩আপডেট : ৩০ মে ২০১৯, ১১:৪৪
image

জিম্বাবুয়ের এক সাফারি পার্কে সিংহের মুখ থেকে এক কুকুরের পালিয়ে বাঁচার ভিডিও ভাইরাল হয়েছে। নিজের অভিনয় আর পালের অন্যান্য কুকুরের সংঘবদ্ধ প্রচেষ্টায় সে রক্ষা পেয়েছে। ইউটিউবে ১৬ মে শেয়ার করা ভিডিওটি এরই মধ্যে ২৭ লাখেরও বেশি মানুষ ক্লিক করেছে।

সিংহের মুখ থেকে কুকুরের বেঁচে ফেরার ভাইরাল ভিডিও

হুয়াঙ্গে ন্যাশনাল পার্কে প্রতিদিন অনেক পর্যটক আসেন বনের প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে বিচরণ দেখতে৷ প্রায়ই দর্শণার্থীদের চোখে সিংহের শিকার করার দৃশ্য চোখে পড়ে৷ তবে বুদ্ধি খাটিয়ে এমন বিপদ থেকে যে প্রাণ বাঁচিয়ে ফেরা সম্ভব, এক বুনো কুকুর তা দেখিয়ে দিয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, এক বুনো কুকুরের ঘাড়ে কামড় দিয়ে আছে এক সিংহ৷ কুকুরটির শরীরেও নড়াচড়ার লেশমাত্র নেই৷ একেবারে মরার মতো করে ছিল সে।  কুকুরটির পালের অন্যরা তখন নানাভাবে সিংহকে বিরক্ত করছিলো।

শুরুতে পালের অন্য কুকুরদের পাত্তা না দিলেও,  মুখের কুকুরটি মারা গেছে নিশ্চিত হওয়ার পর তাকে মুখ থেকে ফেলে আশেপাশের কুকুরগুলোর প্রতি গর্জন করে ওঠার চিন্তা করে সিংহটি। তবে মুখের কুকুরটিকে মাটিতে রাখতেই সে  এক ছুটে সিংহের আওতার বাইরে চলে যায়৷

দেখুন সেই ভাইরাল ভিডিও:

কুকুরের এই কাণ্ড দেখে অবাক দর্শকরাও৷

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত