মেলানিয়ার জন্য রানির উপহার ‘রূপার বাক্স’

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৯, ০১:৩৮আপডেট : ০৫ জুন ২০১৯, ০১:৪৫

ব্রিটেনের রানি এলিজাবেথের কাছে উপহার পেয়েছেন সফররত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পকে বই উপহার দিয়েছেন রানি। মেলানিয়াকে দিয়েছেন একটি রূপার বাক্স। তবে সেই বাক্সে কী আছে, তা জানা যায়নি।  

মেলানিয়ার জন্য রানির উপহার ‘রূপার বাক্স’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া তিন দিনের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই সফরে রানি এলিজাবেথ প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর উইনস্টন চার্চিলের লেখা একটি বই উপহার দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও উপহার দিয়েছেন রানি। তবে  রুপা দিয়ে তৈরি একটি বিশেষ বাক্সে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে কী কী রয়েছে, তা জানা যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকেও  রানি এলিজাবেথ ও তাঁর স্বামী ফিলিপকে উপহার দেওয়া হয়েছে। রানিকে বিশেষভাবে তৈরি একটি কাঠের বাক্সে উপহার দিয়েছেন ট্রাম্প। আর ফিলিপকে দেওয়া হয়েছে এয়ার ফোর্স ওয়ানের একটি জ্যাকেট এবং মার্কিন জেনারেল জেমস ডুলিটলের লেখা আত্মজীবনীর প্রথম সংস্করণের একটি কপি। তাতে ডুলিটলের অটোগ্রাফও আছে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম