প্রবাসীদের প্রতি বিএনপি-জামায়াতের দেশবিরোধী প্রোপাগান্ডা ঠেকানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৯, ১৩:০৭ আপডেট : ০৬ জুন ২০১৯, ১৬:৫৪
image

দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে বিএনপি-জামায়াতের এ ধরনের প্রোপাগান্ডা ঠেকাতে প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৫ জুন) রাতে ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির এক সংবর্ধনায় অংশ নিয়ে শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার বক্তব্য রচয়িতা এমডি নজরুল ইসলাম এসব কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে সোমবার (৩ জুন) ফিনল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে হেলসিংকির হোটেল কাম্পে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে এবং দেশবিরোধী মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।’ তার অভিযোগ, বিদেশে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়াতে অবৈধভাবে উপার্জিত অর্থ বিনিয়োগ করছে বিএনপি-জামায়াত। প্রোপাগান্ডা ছড়াতে লবিস্ট নিয়োগের জন্য এ অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

বিদেশের মাটিতে দেশবিরোধী প্রোপাগান্ডা ঠেকিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখার জন্য প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যারা সফল হবে, তাদের দলের ভেতরে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছিল। তবে ১৯৯৬ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আবারও বাংলাদেশ পরিণত হয় খাদ্য-ঘাটতির দেশে।

দেশের উন্নয়নের জন্য তার সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ এর ফল পেতে শুরু করেছেন।

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ফিনল্যান্ড যাওয়ার আগে জাপান ও সৌদি আরব সফর করেছেন প্রধানমন্ত্রী। এ সফরে ফিনল্যান্ড তার সর্বশেষ গন্তব্য।

সূত্র: বিএসএস

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতা নির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ