হৃদরোগের চিকিৎসায় অভাবনীয় সাফল্যের দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ০৬:২৬আপডেট : ০৭ জুন ২০১৯, ০৮:৪৬
image

ছেঁড়া কাপড় জোড়া দিতে যেমন করে তালি/পট্টি দেওয়া হয়, হার্ট অ্যাটাকের ফলে ক্ষতিগ্রস্ত হৃদপিণ্ডের পেশীগুলোকে সারিয়ে তুলতে ঠিক তেমন করে স্টেম সেল দিয়ে একটি 'পট্টি' তৈরিতে সমর্থ হয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। তারা এর নাম দিয়েছেন হার্ট প্যাচ। বিজ্ঞানীরা বলছেন, এটি লক্ষ লক্ষ জীবন্ত দেহকোষ দিয়ে তৈরি।  তারা জানিয়েছেন,  মানুষের দেহে এটি প্রয়োগ করে সাফল্য পাওয়া গেলে হৃদরোগের চিকিৎসায় অভাবনীয় সাফল্য আসবে।
হার্ট প্যাচ - যা লক্ষ লক্ষ জীবন্ত দেহকোষ দিয়ে তৈরি

মানুষের দেহের কোন একটি ধমনী যখন সরু হয়ে যায় - তখন হৃদপিন্ডের পেশীতে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়, তার ফলে পেশীগুলোতে অক্সিজেন আর পুষ্টিকর উপাদানের অভাব সৃষ্টি হয়। এর ফলে হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত দেখা দেয় হৃদরোগ। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের উদ্ভাবিত হার্ট প্যাচ প্রায় তিন সেন্টিমিটার বা এক ইঞ্চি দীর্ঘ এবং এটি রোগীর নিজ দেহের কোষ থেকেই ল্যাবরেটরিতে তৈরি হবে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা ম্যানচেস্টারে এক সম্মেলনে তাদের এই গবেষণার ফল তুলে ধরেন। তারা বলছেন, এটিকে একটি তালি বা পট্টির মতো করে ক্ষতিগ্রস্ত হৃদপিণ্ডের ওপর সেলাই করে দেওয়া হবে এবং তা ধীরে ধীরে সুস্থ পেশীতে পরিণত হয়ে হৃদপিণ্ডে মিশে যাবে।

খরগোশের দেহে এই পদ্ধতি পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন যে এটি নিরাপদ। দুই বছরের মধ্যেই মানবদেহের ওপর এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম