ইরাকে সন্ত্রাসী হামলায় তুরস্কের ৩ কূটনীতিক নিহত

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৯, ২১:২৪আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৭
image

ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একটি রেস্টুরেন্টে সশস্ত্র হামলায় তুরস্কের তিন কূটনৈতিক নিহত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি(পিকেকে) এ হামলা চালিয়েছে বলে দাবি করছে ইরাকি নিরাপত্তা সূত্র। রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে তারা জানিয়েছে, ইরাকে তুরস্কের উপ কনসাল জেনারেল এবং অন্য দুই কূটনীতিক ইরবিল হামলায় নিহত হয়েছেন।

ইরাকের ইরবিলে রেস্টুরেন্টে হামলায় তুর্কি কূটনীতিক নিহত
সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ইরবিলের তুর্কি কনস্যুলেটের একদল কর্মকর্তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে সেখানকার উপ কনসাল জেনারেল এবং তার সঙ্গে থাকা দুই কূটনীতিক নিহত হয়েছেন। ইরবিলে হামলার খবরটি স্পুটনিককে নিশ্চিত করেছে বাগদাদের তুর্কি দূতাবাস। এতে কয়েক জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে নিহতদের পদ কী, তা তারা প্রকাশ করেনি।

এদিকে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ইরবিলের একটি রেস্টুরেন্টে কনস্যুলেট কর্মকর্তাদের নিশানা করে সন্ত্রাসী হামলায় তুরস্কের ভাইস-কনসালসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক কূটনীতিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। হামলাস্থল নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। জরুরি বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় পিকেকের নাম রয়েছে। ১৯৮০ এর দশক থেকে তারা তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের