দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ২০:৩০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২২:৩৯
image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করেছে সে দেশের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। বৃহস্পতিবার (১৮ জুলাই) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি চুক্তি নিয়ে কয়েকশ’ কোটি রুপির দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়।  

খাকান আব্বাসি
পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করার পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন আব্বাসি। সাধারণ নির্বাচন হওয়ার আগে পর্যন্ত আব্বাসিই ছিলেন প্রধানমন্ত্রী। ২০১৭-১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে কয়েকশ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি চুক্তিজনিত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিতে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন আব্বাসি। মাঝপথে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে এনএবি’র ১২ সদস্যের দল।অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকার সময়ে তার নামে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সে বিষয়ে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা আগে সমন পাঠিয়েছিল এনএবি। তবে তিনি সেখানে হাজিরা দেননি। আব্বাসির বিরুদ্ধে দুর্নীতি আইনের ৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে এনএবি'র রাওয়ালপিন্ডি কার্যালয়ে নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

আব্বাসিকে গ্রেফতারের সমালোচনা করেছেন পিএমএলএন দলনেতা শাহবাজ শরিফ। এনএবি-কে ইমরান খানের পুতুল আখ্যা দিয়ে তিনি বলেছেন, আব্বাসির গ্রেফতারির বিরুদ্ধে লড়াই চলবে।

/এফইউ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের