অভিবাসী ইস্যুতে মেক্সিকোর সঙ্গে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১২:২২আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:২৪

অভিবাসী ইস্যুতে মেক্সিকোর সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে রবিবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড-এর সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দুই নেতার আলোচনায় অভিবাসী ইস্যু ছাড়াও প্রাধান্য পাবে দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো বিষয়গুলো। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। অভিবাসী ইস্যুতে মেক্সিকোর সঙ্গে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র
এদিকে অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। রবিবার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে শুক্রবার এল সালভেদরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢল নিয়ন্ত্রণে মেক্সিকোকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেয় ট্রাম্প প্রশাসন। দেশটিকে জানিয়ে দেওয়া হয়, এই সময়ের ব্যবস্থা নিতে না পারলে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যে তাদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে সব ধরনের মেক্সিকান পণ্য আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। শুল্ক আরোপের এ হার প্রতি মাসে বাড়তে থাকবে। গত ১০ জুন থেকে এ শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল। এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে। পরে দুই দেশের এক যৌথ ঘোষণায় জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন সংক্রান্ত কর্মসূচি বিস্তৃত করার ব্যাপারে রাজি হয়েছে মেক্সিকো। রবিবারের বৈঠকে অভিবাসী ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
সর্বশেষ খবর
পাকিস্তানে ২০২৭ সালে এসএ গেমস
পাকিস্তানে ২০২৭ সালে এসএ গেমস
মেট্রোরেলের নিচের সিসি ক্যামেরা আছে কিনা, জানতে চান হাইকোর্ট
মেট্রোরেলের নিচের সিসি ক্যামেরা আছে কিনা, জানতে চান হাইকোর্ট
টাস্কানি নয়, মাডেফোর্ডেই মিলবে ইংল্যান্ডের সমুদ্রসৈকতের আসল স্বাদ
টাস্কানি নয়, মাডেফোর্ডেই মিলবে ইংল্যান্ডের সমুদ্রসৈকতের আসল স্বাদ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি