ভারতে বজ্রাঘাতে ৩২ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৯, ০৮:৫৯আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৬:৫৬

ভারতের উত্তর প্রদেশে রবিবার (২১ জুলাই) ভয়াবহ বজ্রাঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। আগের দিন শনিবার বজ্রাঘাতে মৃত্যু হয় আরও একজনের। এছাড়া গত ১৮ ও ২০ জুলাই সাপের কাপড়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের এক বিবৃতিতে হতাহতের এ খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতে বজ্রাঘাতে ৩২ জনের প্রাণহানি প্রতিবেদনে বলা হয়, কানপুর ও ফতেহপুরে সাত জন করে, ঝাঁসিতে পাঁচ জন, জালাউনে চার জন, হামিরপুরে তিন জন, গাজীপুরে দুই জন, জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে একজন করে বজ্রাঘাতের শিকার হয়েছেন। রবিবারের ভয়াবহ বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে এসব প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন। ঘটনার শিকার প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তর প্রদেশ ছাড়াও রবিবার রাজস্থানেও বজ্রাঘাত পরিলক্ষিত হয়েছে। রাজ্যের পলি জেলার একটি গ্রামীণ এলাকায় বজ্রাঘাতে অন্তত ২৬ শ্রমিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮ জনকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আট নারী শ্রমিক এখনও চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ভারতে প্রতিবছর বজ্রাঘাতে আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি, আরটি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
কালো জামের বাম্পার ফলন কি আসন্ন খরার পূর্বাভাস
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
মহারাষ্ট্রে বাল্যবিয়ে ঠেকাতে অভিনব উদ্যোগের ভাবনা
সর্বশেষ খবর
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
‘আপা, ভেবেছিলাম আমরা বুঝি মারাই যাবো’
‘আপা, ভেবেছিলাম আমরা বুঝি মারাই যাবো’
বাংলাদেশে চীনা কোম্পানিগুলোকে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর 
বাংলাদেশে চীনা কোম্পানিগুলোকে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর 
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী
সর্বাধিক পঠিত
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম