দ. কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় দুঃখ প্রকাশ করেছে রাশিয়া: সিউল

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ১২:১২আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৪:২২

সিউলের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক আকাশসীমায় রাশিয়ার অনধিকার প্রবেশ উদ্দেশ্যমূলক ছিল না। বুধবার প্রেসিডেন্টের কার্যালয়ের ওই কর্মকর্তা বলেন, এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার এক সামরিক কর্মকর্তা। সিউলের দাবি, এই ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখনও এই বিষয়ে কিছুই জানায়নি মস্কো। এর আগে সিউলের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে তারা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তা ইয়োন দো-হান

মঙ্গলবার চীনের সঙ্গে প্রথমবারের মতো যৌথ বিমান টহল চালানোর কথা জানায় রাশিয়া। জাপান সাগর ও পূর্ব চীন সাগরের পূর্ব পরিকল্পিত একটি রুটে চারটি বোমারু বিমানের টহলে সহায়তা দেয় যুদ্ধবিমান। দক্ষিণ কোরিয়া দাবি করে বিতর্কিত দোকদো/তাকেশিমা দ্বীপের আকাশে অনধিকার প্রবেশ করে রুশ বিমান। দক্ষিণ কোরিয়ার দখলকৃত এই অঞ্চলটির কর্তৃত্ব জাপানও দাবি করে থাকে। সিউল দাবি করে, মঙ্গলবার সকালে একটি রুশ যুদ্ধবিমান দুইবার তাদের আঞ্চলিক আকাশসীমা লঙ্ঘন করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জোরালোভাবে এই দাবি প্রত্যাখ্যান করে।

বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তা ইয়োন দো-হান এক সংবাদ সম্মেলনে বলেন, মস্কোর তরফে সিউলকে জানানো হয়েছে আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় খুব দ্রুত একটি তদন্ত শুরু করবে রাশিয়া। এছাড়া এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন রাশিয়া আন্তর্জাতিক আইনের পাশাপাশি কোরিয়ার অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই অনধিকার প্রবেশ উদ্দেশ্যমূলক ছিল বলে জানিয়ে ওই কর্মকর্তা আশা প্রকাশ করেন, এই ঘটনার পরও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে রাশিয়া।

তবে রাশিয়ার তরফ থেকে সিউলের অভিযোগ প্রত্যাখ্যানের পর নতুন করে এখন পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি। বিবিসি’র খবরে বলা হয়েছে, বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ টহলের কোনও বিমান কোনও দেশের আঞ্চলিক আকাশসীমায় প্রবেশ করেনি। 

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান