কাশ্মিরে বিনিয়োগ করতে চান মুকেশ আম্বানি

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ০৯:৩১আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০২:২২

সৌদি রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে হাজার কোটি ডলারের চুক্তির খবর প্রকাশের দিনই কাশ্মিরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তিনি বলেন, নবগঠিত ইউনিয়ন টেরিটরিজ অব জম্মু ও কাশ্মির এবং লাদাখে সামনের দিনগুলোতে বিনিয়োগের ঘোষণা দেবে রিল্যায়ান্স। এছাড়া জম্মু ও কাশ্মিরে পরিস্থিতি অনুসন্ধানের জন্য বিশেষ টাস্কফোর্স গঠনেরও ঘোষণা দেন বিশ্বের অন্যতম এই ধনী ব্যবসায়ী।  

কাশ্মিরে বিনিয়োগ করতে চান মুকেশ আম্বানি

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে ওই ধারার অধীন ৩৫ (এ) বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। এরফলে রাজ্যের বাইরে অন্যকারও কাশ্মিরের ভূমিসহ অন্যান্য সম্পদ কেনার পথে যে বাধা ছিল, তা দূর করা হয়। এমন অবস্থায় অবরুদ্ধ পরিস্থিতিতে ঈদের দিন কাটিয়েছে ভারত শাসিত কাশ্মিরের বাসিন্দারা। আর এমন দিনেই সৌদি আরবের বড় বিনিয়োগ পাওয়ার কথা জানায় ভারত।
ভারতের রিল্যায়ান্স গ্রুপের ‘অয়েল টু কেমিক্যালস’ (ওটিসি) বিভাগের ২০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। সোমবার রিল্যায়ান্স গ্রুপের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, শেয়ার কিনে নিয়ে ভারতে সাড়ে সাত হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি প্রতিষ্ঠানটি।

আম্বানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে তিনি কাশ্মির ও লাদাখের জনগণের পাশে দাঁড়াবেন। সামনের দিনগুলোতে তাদের নিয়ে বেশ কয়েকটি গোষণা আসবে।

৩৭০ ধারা বাতিলের দিন সকাল থেকে জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা জনশুণ্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। নিরাপত্তা চৌকি, নজরদারি আর কারফিউর ঘেরাটোপে বন্দি হয়ে পড়েছে কাশ্মিরিদের ঈদের আনন্দ। প্রতি বছরই ঈদুল আজহার অন্তত এক সপ্তাহ আগে থেকে উৎসবের ঢেউ লেগে যায় উপত্যকায়। দলবেঁধে মানুষ বাজারে যায়; পোশাকসহ বিভিন্ন সাজসরঞ্জাম কেনে। বেকারির দোকানগুলোতে সাজসাজ রব পড়ে যায়। তবে এবারের বাস্তবতা একেবারেই আলাদা।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী