ইরানের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী খুঁজছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৯, ১২:৪০আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৭:৫১

গোপনে ইরানের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী খুঁজছে সৌদি আরব। এক্ষেত্রে প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের আরেক শিয়া অধ্যুষিত দেশ ইরাককে বেছে নিয়েছে রিয়াদ। ইরাকের মাধ্যমেই ইরানের সঙ্গে আলোচনার পথ খুঁজে পেতে চাইছে দেশটি। লেবানিজ সংবাদমাধ্যম আল আখবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর। ইরানের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী খুঁজছে সৌদি আরব
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ যেন আরও বেড়ে না যায় এবং বিদ্যমান উত্তেজনা কমিয়ে আনতে মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চাইছে রিয়াদ।

দৃশ্যত সৌদি আরবের বিদ্যমান ইরানবিরোধী নীতি ব্যর্থ হওয়ায় এখন দেশটির সঙ্গে সংলাপের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে রিয়াদ। কেননা, রিয়াদের আশঙ্কা, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসে সেটা সৌদি আরবের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।

মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক প্রতিনিধি দল গত ৩০ জুলাই তেহরান সফর করেছে। নিরাপত্তা ও নৌ-ব্যবস্থা সংক্রান্ত সমঝোতার উদ্দেশ্যেই তাদের এ সফর।

তবে দৃশ্যত আমিরাত এককভাবে সিদ্ধান্ত নিয়ে তেহরানে প্রতিনিধি দল পাঠায়নি। বরং মিত্র যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই তারা ওই প্রতিনিধি দল পাঠিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সূত্র: মিডলইস্ট মনিটর।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম