পম্পেও’র বক্তব্য সংলাপকে আরও জটিল করে তুলবে: পিয়ংইয়ং

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাম্প্রতিক বক্তব্য দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপকে আরও জটিল করে তুলবে। শনিবার এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। পম্পেও’র বক্তব্য সংলাপকে আরও জটিল করে তুলবে: পিয়ংইয়ং
এর আগে গত মঙ্গলবার পম্পেও বলেছিলেন, উত্তর কোরিয়ার দুর্বৃত্ত আচরণ ওয়াশিংটন উপেক্ষা করতে পারে না। তার ভাষায়, ‘আমি আশা করব, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এমন একটি প্রতিনিধি দল পাঠাবেন, যারা আমার প্রতিনিধি দলের সঙ্গে কাজ করবেন। তারা মার্কিন জনগণের জন্য ভালো এবং বাস্তবসম্মত সমাধান বের করবেন।’

পম্পেও'র এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য এবং উসকানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়া বিষয়ে তার ভাষা ব্যবহারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন। এটি পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে পুনরায় আলোচনা শুরুর প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকার সঙ্গে সংলাপে বসার ব্যাপারে উত্তর কোরিয়ার মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, তা হারিয়ে যাচ্ছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান