স্বাধীনতার লড়াইয়ে কাশ্মিরিদের পাশে আছে পাকিস্তান: সেনা মুখপাত্র

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরি জনগণের স্বাধীনতার লড়াইয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র। এর জন্য যত দূর প্রয়োজন তত দূরে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার সেনা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এসব কথা বলেন। পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই ‘চিরবৈরী প্রতিবেশী’ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতের। ইসলামাবাদ এরইমধ্যে সাফ জানিয়ে দিয়েছে,তারা কাশ্মিরিদের জন্য তাদের সর্বস্ব দিয়ে লড়াই করবে। এমনকি যুদ্ধের জন্য পাকিস্তান ও সে দেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে বুধবার পাকিস্তানের সেনা মুখপাত্র বলেন, ‘কাশ্মিরিদের জানিয়ে দিতে চাই আমরা তাদের পাশে আছি আর তা থাকা অব্যাহত রাখবো। দুঃখজনক যে তাদের স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে’। কাশ্মিরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ আখ্যা দিয়ে তিনি বলেন তাদের রক্ষায় যত দূর প্রয়োজন আমরা তত দূরে যাবো।

পাকিস্তানের ভৌগলিক অবস্থান আঞ্চলিক ও বিশ্ব শক্তিগুলো অস্বীকার করতে পারে না জানিয়ে আসিফ গফুর বলেন, ‘বিপুল জনসংখ্যার দেশ ভারতের ক্ষমতায় রয়েছে হিটলারের এক অনুসারী’।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে কাশ্মির ইস্যু। দুই দেশই অঞ্চলটির অংশ বিশেষ শাসন করলেও পুরো অংশ নিজেদের বলে দাবি করে। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সংগঠিত তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংগঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে।

 

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী