মৌমাছি বিপত্তিতে তথ্যমন্ত্রীকে বহনকারী বিমান

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১

প্রথমে কারিগরি ত্রুটির কারণে দেরী, এরপর যা ঘটেছে সেটাকে প্রাকৃতিকই বলা যেতে পারে। ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের আগ মুহূর্তে থেমে যায়, কারণ ককপিটের জানালায় তখন জমা হয়েছে অসংখ্য মৌমাছি। মৌমাছির কারণে কিছুই দেখতে পারছেন না চালকরা। ফলে আবারও কয়েক ঘণ্টা দেরী হয় ১৩৬জন যাত্রী বোঝাই ওই বিমানের। বিমানটিতে ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদও।

মৌমাছি বিপত্তিতে তথ্যমন্ত্রীকে বহনকারী বিমান

রবিবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরায় তিন দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ত্রিপুরা পৌঁছানোর আগে মন্ত্রীসহ ১৩৬ জন যাত্রী বহনকারী বিমানটি মৌমাছির হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে ডাকতে হয়। 

বিমানবন্দর কর্মকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, পানি ছিটিয়ে মৌমাছিকে সরিয়ে দেওয়ার জন্য দমকলকর্মীদের ডাকা হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।   

বিমানবন্দরের একটি সূত্র জানায়, বিমানের সিঁড়ির নিচে, এরোব্রিজের তলায় মৌমাছির দল চাক বেঁধে থাকে। যখন বিষয়টি নজরে আসে, তখন বিমানবন্দরের ‘পেস্ট কন্ট্রোল’ ইউনিটকে ডাকা হয়। তাদের কর্মীরা ওষুধ দিয়ে মৌমাছি তাড়িয়ে দেন। কিন্তু মৌমাছির দল এত উঁচুতে বিমানের ককপিটের বাইরে দল ধরে থাকায় বাধ্য হয়ে ডাকতে হয় দমকলকে।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস ও আরটি

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম