বোল্টনের উত্তরসূরির নাম ঘোষণা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১
image

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রবার্ট ও’ ব্রায়েনের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওই পদে ছিলেন জন বোল্টন। গত সপ্তাহে তাকে ছাঁটাই করার পর বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিশেষ দূতের নাম ঘোষণা করেন ট্রাম্প। বোল্টনের উত্তরসূরির নাম ঘোষণা করলেন ট্রাম্প

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ছাঁটাই করেছেন। এর আগে ওই পদে তার সময়ে তিনজন দায়িত্ব পালন করেন। বোল্টনকে ছাঁটাইয়ের এক সপ্তাহ পর ওই পদে নিয়োগ দিতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে।

টুইটারে ট্রাম্প বলেন, ‘আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রবার্ট ও’ ব্রায়েনের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জিম্মি বিষয়ক বিশেষ দূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি। সে খুব দারুণ কিছু করবে।’

রবার্ট ও’ ব্রায়েন হবেন ট্রাম্পের চতুর্থ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে মাইকেল ফ্লিন, এইচ আর ম্যাকমাস্টার ও বোল্টন ওই দায়িত্ব পালন করেন। তবে তাদের মধ্যে ম্যাকমাস্টার দীর্ঘ দিন ওই পদে ছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার প্রশাসনেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন সদ্য নিয়োগ পেতে যাওয়া ও’ ব্রায়েন। তাকে নিয়োগ দেয়ার জন্য দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অনুমোদনের প্রয়োজন হবে না। তবে তিনি এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেননি।

রবার্ট ও’ ব্রায়েন মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। ২০০৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। জাতিসংঘে তিনি বোল্টনের সঙ্গেও কাজ করেছিলেন। তখন বোল্টন ছিলেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

গত বছরের ২৩ মার্চ জন বোল্টনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তখন বলেছিলেন,  'বোল্টন তার পছন্দের ব্যক্তি।'

 

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম